Posts

সাহেব আলী পাঠান

Image
জনাব সাহেব আলী পাঠান ১৯৮২ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার পশ্চিম আবদুল্লাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে বীর কাশিমনগর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৮ সালে কুলিয়াচর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন। ২০০৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে বি.কম (ব্যবস্থাপনা), ২০০৪ সালে সালে এম.কম (ব্যবস্থাপনা) ও ২০১১ সালে পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে Masters in Police Science (MPS) ডিগ্রী লাভ করেন। ২০১০ সালে ২৮ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) হিসেবে তিনি বরগুনা জেলায় বাস্তব প্রশিক্ষন গ্রহন করেন। বাস্তব প্রশিক্ষন শেষে তিনি ২০১২ সালে মাগুরা জেলায় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে প্রায় ০২ বছর দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তারপর তিনি ২০১৪ সালে পটুয়াখালী জেলায় সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করে আবারও পটুয়াখালী সদর সার্কেল হিসেবে দায়িত্ব পালন করেন। প...